×

ফুটবল

স্পেনে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:৪৩ পিএম

স্পেনে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন মেসি

ছবি : সংগৃহীত

স্পেনের সঙ্গে লিওনেল মেসির সম্পর্কটা দীর্ঘদিনের। ক্যারিয়ারের বড় একটি সময় কেটেছে দেশটির ক্লাব বার্সেলোনায়। পাঁচ বছর আগে বার্সেলোনার অধ্যায় শেষ করে স্পেন ছাড়লেও দেশটির প্রতি তার টান এখনো রয়েছে। সুযোগ পেলেই পরিবার নিয়ে স্পেনে ছুটে যান আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি।

এবার তিন ছেলেকে সঙ্গে নিয়ে স্পেনে গিয়ে ভক্তদের চমকে দিয়েছেন মেসি। তবে এবার বার্সেলোনার জার্সিতে নয়, তাকে দেখা গেছে স্পেনের পঞ্চম স্তরের ক্লাব কর্নেলার সবুজ-সাদা জার্সিতে।

মেসির সঙ্গে ছিলেন তার তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরো। কর্নেলা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি ও তার পরিবারের ছবি প্রকাশ করে বিষয়টি জানিয়েছে।

আরও পড়ুন: শেষদিকের গোলে ঘরের মাঠে হার এড়াল লিভারপুল

গত এপ্রিলেই কর্নেলার মালিকানার সঙ্গে যুক্ত হন মেসি। এরপর থেকেই ক্লাবটির প্রতি তার আগ্রহ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়। বার্সেলোনার সঙ্গে মেসির দীর্ঘ সম্পর্কের কারণে কাতালোনিয়ায় তার যেকোনো উপস্থিতিই স্থানীয় ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে।

এদিকে বয়স ৩৯ পেরোলেও মাঠে নিজের দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখেছেন মেসি। সম্প্রতি মন্ট্রিয়লের বিপক্ষে ইন্টার মায়ামির ৭-১ গোলের বড় জয়ে একাই চারটি গোল করেন তিনি।

বয়সকে যেন কেবল সংখ্যায় পরিণত করে এখনো গোল আর রেকর্ডের মাধ্যমে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে চলেছেন আর্জেন্টাইন এই তারকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৪৯৬

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৪৯৬

সংযোগ শূন্য-মিটার উধাও, তবুও এলো বিদ্যুৎ বিল!

সংযোগ শূন্য-মিটার উধাও, তবুও এলো বিদ্যুৎ বিল!

১১ দলের লং মার্চ সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’

জামায়েত নেতা তাহের ১১ দলের লং মার্চ সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App