×

ফুটবল

মেসির অবসরে আবেগঘন বিদায়ী বার্তা আর্জেন্টিনার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:০৪ পিএম

মেসির অবসরে আবেগঘন বিদায়ী বার্তা আর্জেন্টিনার

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। দীর্ঘদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর এবার তাকে আবেগঘন বার্তায় বিদায় জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান মেসি। এরপরই আর্জেন্টিনা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তার দীর্ঘ পথচলা, অর্জন ও দেশের ফুটবলে অবদানের প্রতি শ্রদ্ধা জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বার্তায় এএফএ মেসিকে ধন্যবাদ জানিয়ে লিখেছে, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’

মেসির ফুটবল ক্যারিয়ার ও নেতৃত্বের প্রশংসা করে সংস্থাটি আরও বলেছে, তার উত্তরাধিকার এবং পেশাদারত্ব চিরকাল আর্জেন্টাইনদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।

আরও পড়ুন: বিদায়ী বার্তায় মেসির হৃদয়ছোঁয়া যত কথা

বার্তার শেষ অংশে মেসিকে ‘অধিনায়ক’ হিসেবে সম্বোধন করে এএফএ লিখেছে, ‘ধন্যবাদ, অধিনায়ক। আমরা তোমাকে ভালোবাসি।’

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মেসি। তার নেতৃত্বেই বহু প্রতীক্ষার পর বিশ্বকাপসহ বড় বড় আন্তর্জাতিক শিরোপা জিতেছে আকাশি-সাদা জার্সিধারীরা।

জাতীয় দল থেকে তার বিদায়ের ঘোষণার পর শুধু আর্জেন্টিনার ফুটবল অঙ্গনেই নয়, বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যেও আবেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে। কিংবদন্তি এই ফুটবলারের বিদায়ে এবার আনুষ্ঠানিকভাবে নিজেদের ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা জানাল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুড়িগ্রামে ট্রাক-সিএনজির সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের

কুড়িগ্রামে ট্রাক-সিএনজির সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের

সতর্ক করার পরও চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট

ফায়ার সার্ভিস ডিজি সতর্ক করার পরও চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

বঙ্গভঙ্গ দিবসে বিএনপির কর্মসূচি না থাকায় জেডিপির ক্ষোভ

বঙ্গভঙ্গ দিবসে বিএনপির কর্মসূচি না থাকায় জেডিপির ক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App