×

সরকার

শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম

শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

শিগগিরিই দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার জাতিসংঘের সাধারণ অধিবেশনের সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তার প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলম এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুতই আরেক দফা সংলাপ হবে। তারপর কমিশন সংস্কারের কাজ শুরু হবে।

তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্র মেরামতের কাজকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা। বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কবে নির্বাচন হবে। রাষ্ট্র মেরামতের কাজটি মহৎ কর্ম হিসেবে সম্পন্ন করতে চান ড. ইউনূস। সংসদ নির্বাচনে অংশ নেয়ার কোনো ইচ্ছা নেই তার। 

বেশ কিছু অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার বিষয়ে জানান শফিকুল আলম। তিনি বলেন, বিশ্বব্যাংক ৩.৫ বিলিয়ন ডলার দেবে। আইএমএফ প্রধান জানিয়েছেন তারা বাংলাদেশের পক্ষে আছে। অন্তর্বর্তী সরকারের টাইম ফ্রেম জানতে চাননি বিশ্বনেতারা। তারা সরকারকে পুরোপুরি সমর্থন জানিয়েছেন। 

এর আগে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস আয়োজিত ‘ক্লাইমেট ফরওয়ার্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে নির্বাচনে লড়বেন না জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাকে দেখে কি মনে হয়, আমি নির্বাচনে লড়বো?’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App