×

সরকার

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যে সুসংবাদ দিল অন্তর্বর্তী সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যে সুসংবাদ দিল অন্তর্বর্তী সরকার

ছবি : সংগৃহীত

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা হয়রানির অবসান ঘটাতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে একটি নতুন সুখবর এসেছে। এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এসএমএসের মাধ্যমে জানাতে পারবে। এর ফলে পাসপোর্ট সংগ্রহের জন্য আর দূতাবাসে ভিড় করতে হবে না।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলিরোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। তিনি বলেন, প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার শুরু থেকেই কাজ করে আসছে। নতুন এই উদ্যোগ প্রবাসীদের হয়রানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

আবুল কালাম আজাদ আরো জানান, বর্তমানে বিভিন্ন দেশের প্রবাসীদের প্রায় ১ লাখ ৯৭ হাজার এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) আবেদন পেন্ডিং অবস্থায় ছিল। গত তিন সপ্তাহে এর মধ্যে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে এবং খুব শিগগিরই এগুলো সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে। আশা করা হচ্ছে, আগামী এক মাসের মধ্যে প্রবাসীরা তাদের পাসপোর্ট হাতে পাবেন।  

সরকার প্রবাসীদের ই-পাসপোর্ট দেয়ার উদ্যোগও নিয়েছে, যা দ্রুতগতিতে এগিয়ে চলছে। ই-পাসপোর্ট চালু হলে প্রবাসীদের আর পাসপোর্টসংক্রান্ত সমস্যায় পড়তে হবে না।  

এছাড়া, ১১ ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছিলেন, সৌদি আরব ও মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীদের প্রথমে অগ্রাধিকার দেয়া হবে। পরে অন্যান্য দেশের প্রবাসীদের ডিমান্ড অনুযায়ী পর্যায়ক্রমে এই সমস্যার সমাধান করা হবে। 

তিনি আরো জানান, এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী দুই-তিন বছরের মধ্যে এই সমস্যা আর থাকবে না। যারা আবেদন করেছেন, তারা তিন থেকে চার সপ্তাহের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউজিল্যান্ডে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

নিউজিল্যান্ডে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App