×

সরকার

অবরুদ্ধ এনবিআর: শাটডাউন কর্মসূচি অব্যাহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৩:২২ পিএম

অবরুদ্ধ এনবিআর: শাটডাউন কর্মসূচি অব্যাহত

আগারগাঁওয়ে এনবিআর ভবন এখন কার্যত বিচ্ছিন্ন। ছবি : সংগৃহীত

চলমান আন্দোলনের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয় শনিবার (২৮ জুন) সকাল থেকে অবরুদ্ধ হয়ে পড়ে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাকর্মীদের নেতৃত্বে শত শত কর্মকর্তা-কর্মচারী প্রধান ফটকের সামনের রাস্তায় অবস্থান নেন। এর ফলে কেউ ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না, বের হতেও পারছেন না।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এনবিআরের সব গেট বন্ধ করে দেয়। আগারগাঁওয়ে এনবিআর ভবন এখন কার্যত বিচ্ছিন্ন। আন্দোলনকারীরা জানিয়েছেন, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে বর্তমান প্রশাসন প্রমাণ করেছে, তারা বিরুদ্ধ মতকে সহ্য করতে চায় না। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই থাকব।

আরো পড়ুন : এবার ৯ ধরনের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

পরিষদের মহাসচিব সেহেলা সিদ্দিকা জানান, ঢাকার বাইরের বিভিন্ন বিভাগীয় শহর ও জেলায় থাকা রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও ঢাকায় এসে যোগ দিয়েছেন। একইসঙ্গে সারাদেশে কর, কাস্টমস ও ভ্যাট অফিসগুলোতেও কর্মবিরতি চলছে।

এর আগে গতকাল (২৭ জুন) অর্থ উপদেষ্টার দপ্তর থেকে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানানো হয়, তবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তা প্রত্যাখ্যান করে।

এক বিবৃতিতে পরিষদ জানায়, আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একটি বিবৃতি জারি করে আন্দোলন বন্ধ করতে বলা হয়েছে। আমরা প্রস্তুত আলোচনার জন্য, তবে তা হতে হবে চেয়ারম্যান অপসারণের ঘোষণার ভিত্তিতে।

প্রসঙ্গত, গত ১২ মে সরকার এনবিআরকে দুটি ভাগে ভাগ করার একটি অধ্যাদেশ জারি করে। এরপর থেকেই রাজস্ব বিভাগের কর্মকর্তারা এতে আপত্তি জানিয়ে আন্দোলনে নামেন। ২৩ জুন থেকে তারা কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

এদিকে আজকের শাটডাউন কর্মসূচি থেকে ‘মার্চ টু এনবিআর’ পালন করছেন আন্দোলনকারীরা। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছে, যেন বিদেশগামী যাত্রীদের ভোগান্তি না হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App