×

সরকার

হাসপাতালে ভর্তি জামায়াত আমির, খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৮:১৩ পিএম

হাসপাতালে ভর্তি জামায়াত আমির, খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক অ্যাডমিন পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে আমীরে জামায়াতের শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। ডা. শফিকুর রহমানের আশু রোগমুক্তি কামনা করেছেন তিনি।

এজন্য প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমিন। (এডমিন) 


রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ডা. শফিকুর রহমান। আগামী সপ্তাহে তার বাইপাস সার্জারি হওয়ার কথা আছে। সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন তিনি। মঙ্গলবার (২৯ জুলাই) ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করা হয়।

জামায়াত আমিরের হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের মতে, তার এ অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App