×

সরকার

শুধু ভুল নয়, সরকারের ভালো দিকও তুলে ধরুন : অর্থ উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:০৫ পিএম

শুধু ভুল নয়, সরকারের ভালো দিকও তুলে ধরুন : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি সরকারের উন্নয়ন ও ভালো কাজগুলোও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (৪ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত গৃহীত কার্যক্রম নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, সরকারের যেসব উন্নয়ন বা সংস্কার চোখে পড়ে না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। আমাদের শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো নিয়ে কথা বললে হবে না, ভালো দিকগুলোও তুলে ধরতে হবে।

আরো পড়ুন : ৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতিতে আঞ্চলিক হাব হতে চায় বাংলাদেশ

উপদেষ্টা বলেন, এনবিআর-এর একটি সুনাম আছে, এটি ধরে রাখা খুব জরুরি। কিন্তু আমার কিছু জুনিয়র অর্থনীতিবিদ আছেন, যারা কেবল সরকারের ভুল আর নেতিবাচক দিকগুলোই দেখেন। তারা বলেন- এটা নেই, ওটা নেই; কিন্তু ইতিবাচক দিকগুলোও দেখতে হবে।

তবে সমালোচনা যে অপ্রয়োজনীয় নয়, তাও স্পষ্ট করে দেন উপদেষ্টা। তিনি বলেন, ভুল থাকবে, সেটি স্বাভাবিক। সমালোচনা প্রয়োজন, কারণ সমালোচনার মাধ্যমেই ভুলগুলো চিহ্নিত ও সংশোধন করা যায়।

এ সময় ২০২৫-২৬ কর বছরের জন্য ই-রিটার্নের উদ্বোধনও করে অর্থ উপদেষ্টা বলেন, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে রাজস্ব খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App