×

সরকার

কর্মস্থলে অনুপস্থিত: ডিবির হারুনসহ ১৮ জন বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১২:৫৫ পিএম

কর্মস্থলে অনুপস্থিত: ডিবির হারুনসহ ১৮ জন বরখাস্ত

অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আলোচিত অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই ১৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার কথা জানানো হয়।

তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

আরো পড়ুন : গোপন বার্তা ফাঁসের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘পলায়নের শাস্তিযোগ্য অপরাধে’ অভিযুক্ত হওয়ায় তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল। সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন।

২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগের সরকারপতনের পর থেকেই পুলিশের এ কর্মকর্তারা আর কর্মস্থলে যাচ্ছিলেন না। তাদের কেউ কেউ ইতোমধ্যে দেশের বাইরে চলে গেছেন বলে গুঞ্জন রয়েছে।

কর্মস্থলে অনুপস্থিতির কারণে এর আগে কয়েক ডজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হলেও নানা কারণে আলোচিত ডিবির হারুনের বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া হল আওয়ামী লীগের সরকার পতনের এক বছর পর।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App