×

সরকার

পুলিশের দক্ষতা বৃদ্ধির বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ এএম

পুলিশের দক্ষতা বৃদ্ধির বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু

এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও নিরাপদ পরিচালনার জন্য পুলিশের সক্ষমতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হবে। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে নিরাপত্তা ও কার্যক্রমের মান নিশ্চিত করতে এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের ১৩০টি ছোট ও চারটি বড় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যরা এই প্রশিক্ষণ নেবেন।

আরো পড়ুন : পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১ হাজার ৮৬৬

গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দফতরে মডিউল অনুসারে ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপর দেশের ১৯টি প্রশিক্ষণ কেন্দ্রে ১ হাজার ২৯২ জন মাস্টার ট্রেইনার বা ‘ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি)’ তৈরি করা হবে। এ ট্রেইনাররা পরবর্তীতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে নির্বাচনী দায়িত্বের জন্য প্রশিক্ষণ দেবেন।

পুলিশ সদর দফরের এক কর্মকর্তা জানান, নির্বাচনী সময় সম্ভাব্য জটিল পরিস্থিতি মোকাবিলায় বাস্তবমুখী মহড়া প্রশিক্ষণও প্রদানের পরিকল্পনা রয়েছে। উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন জানান, নির্বাচনী প্রশিক্ষণের অংশ হিসেবে দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, একটি ৯ মিনিটের ফিল্ম এবং একটি বুকলেট তৈরি করা হয়েছে।

এই প্রশিক্ষণ কর্মসূচি নির্বাচনের সময় সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত ও পুলিশের প্রস্তুতিসহ সুষ্ঠু দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App