×

সরকার

স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪, ১৮ ও ২৪’র নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

১৪, ১৮ ও ২৪’র নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে মুছে দিয়ে আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ একটি নির্বাচন আয়োজন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি নির্বাচন শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। এতে সবচেয়ে বড় অংশিদার রাজনৈতিক দল এবং তার পর নির্বাচন কমিশন। পুলিশকে জনগণের জন্য কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, পুলিশ রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন। কোনো দলের দিকে ঝুঁকবেন না, জনগণের পাশে থাকতে হবে। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে হবে।

আরো পড়ুন : পুলিশের দক্ষতা বৃদ্ধির বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার পুলিশ ফেয়ার রিক্রুট সম্পন্ন করেছে এবং মন্ত্রণালয় কোনো নাম সাজেস্ট করেনি। পোস্টিং লটারি মাধ্যমে হবে। আমাদের ব্যর্থতা প্রচার হয়, সফলতা তেমনভাবে প্রকাশ পায় না বলে দুঃখ প্রকাশ করেন তিনি।

অপারেশন ডেভিল হান্ট প্রকল্প বন্ধ না হলেও এর কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্টদের সহযোগীরা জামিনে বের হয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। আসন্ন পূজাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে, তবে আমরা প্রস্তুত রয়েছি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App