×

সরকার

খেলা দেখার দিন শেষ, নিজেরা খেলব: ড. ইউনূস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ পিএম

খেলা দেখার দিন শেষ, নিজেরা খেলব: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখব- এমন হবে না। গ্যালারিতে বসে দেখার দিন শেষ; এখন আমরা নিজেই খেলব। প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসীরা এখন শুধু দর্শক নয়, দেশের উন্নয়ন ও পুনর্গঠনে সক্রিয় অংশগ্রহণকারী।

স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের দেশ ও জাতি পুনর্গঠনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সৃষ্ট পরিবর্তনের স্বপ্ন এগিয়ে নিতে প্রবাসীরা তাদের নিজ নিজ সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দেশের ১৫ মাসের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন এবং রেমিটেন্সে ২১ শতাংশের বেশি প্রবৃদ্ধিতে প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দেন।

ইন্টারেক্টিভ প্যানেল আলোচনা ‘ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াস্পোরা অ্যানগেজমেন্ট’-এ অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলসহ তিনজন।

আরো পড়ুন : প্রবাসীদের দেশের পুনর্গঠনে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ‘শেপিং টুমোরো: দ্য ফিউচার অব বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনা সঞ্চালনা করেন। প্যানেলিস্ট ছিলেন এনসিপি নেতা তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির এবং জামায়াত নেতা ড. নাকিবুর রহমান।

এ আয়োজনে প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, নির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ প্রদানের জন্য নির্মিত ‘শুভেচ্ছা’মোবাইল অ্যাপ উদ্বোধন করেন সরকারপ্রধান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App