×

সরকার

হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছে, এমন তথ্য নেই পুলিশের কাছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম

হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছে, এমন তথ্য নেই পুলিশের কাছে

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন, এমন কোনো তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

রোববার (১৪ ডিসেম্বর) ডিএমপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

হামলাটি টার্গেট কিলিং কি না—এমন প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, টার্গেট কিলিংয়ের কোনো সম্ভাবনা নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয় রয়েছে।

এর আগে রোববার সকালে ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে পুলিশ। পরে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, মোটরসাইকেলের নাম্বার প্লেটের সূত্র ধরে মধ্যরাতে পল্টন থানা পুলিশ হান্নানকে আটক করে। তবে হামলার ঘটনায় সরাসরি জড়িত দুইজন অপরাধী এখনো গ্রেপ্তার হয়নি। তারা বিদেশে পালিয়ে গেছে কি না—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্যও পুলিশের কাছে নেই।

আরো পড়ুন : হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেন শুক্রবার সন্ধ্যায় (১২ ডিসেম্বর) সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। বর্তমানে তারা ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে অবস্থান করছে বলেও তিনি উল্লেখ করেন।

জুলকারনাইন সায়ের আরো দাবি করেন, ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব। তার তত্ত্বাবধানেই অভিযুক্তরা সেখানে অবস্থান করছে বলে পোস্টে উল্লেখ করা হয়।

ওই পোস্টে আরো বলা হয়, নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং একই ধরনের আরো কয়েকটি হামলার জন্য একাধিক ‘হিট টিম’ সক্রিয় থাকার আশঙ্কা রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরীয়তপুরের ৩০টি গ্রামে ঈদ উদযাপন

শরীয়তপুরের ৩০টি গ্রামে ঈদ উদযাপন

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

ঈদযাত্রীদের ওপর চরম জুলুম করা হচ্ছে

জামায়াত আমির ঈদযাত্রীদের ওপর চরম জুলুম করা হচ্ছে

ঈদ-উল-ফিতরের তারিখ ঘোষণা করলো ইরান

ঈদ-উল-ফিতরের তারিখ ঘোষণা করলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App