×

সরকার

মির্জা ফখরুল

সাহিত্যের সর্বক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০২:২৪ পিএম

সাহিত্যের সর্বক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়

ছবি: সংগৃহীত

সাহিত্যের সর্বক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়। সারা জীবন পড়লেও তাঁর যথাযথ আবিষ্কার করা সম্ভব হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৮ মে) বেলা সাড়ে ১১টায় নওগাঁর পতিসরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠসকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ।

কবিকে অসাম্প্রদায়িক উল্লেখ করে তিনি বলেন, যে বিশেষ গোষ্ঠী রবীন্দ্রনাথকে সাম্প্রদায়িক হিসেবে চিহ্ণিত করার চেষ্টা করেন তাদের জ্ঞানের অভাব রয়েছে। কবি ছিলেন একজন দার্শনিক। 

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই পতিসরের কৃষকদের উন্নয়নে কৃষি ব্যাংকের কার্যক্রম চালু করেছিলেন। উন্নত যান্ত্রিক কৃষি ব্যাবস্থা চালু করেছিলেন। কবির এই ধারণাকে ধারণ আমাদের সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করছে বলে জানান তিনি। 

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আজ কবির স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের সূর মূর্ছনায় জাতীয় পতাকা উত্তোলন করে আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকা মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App