×

সরকার

মৎস্য প্রতিমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছে। সনদে অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিভিন্ন ঘটনার বিচার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে, ধারাবাহিকভাবে সব বিচার কার্যক্রম শেষ হবে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । 

আরো পড়ুন: মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন, বাড়তে পারে মন্ত্রিসভার আকার

দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারী সব শহিদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা রয়েছে। তাদের স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ ও আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহিদ ও আহত পরিবারের পাশে সরকার রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এ সময় জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিহত ও আহতদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, হত্যাকাণ্ডের মামলাগুলোর দ্রুত চার্জশিট দাখিল এবং আহত ও শহিদ পরিবারের পাশে থেকে কার্যকর ভূমিকা রাখার দাবি জানান তিনি।

আরো পড়ুন: শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যে মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তারা, জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যরা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মক্কা প্যাক্টে বাংলাদেশকে নিতে সৌদি-তুরস্ক ইতিবাচক: হুমায়ুন কবির

মক্কা প্যাক্টে বাংলাদেশকে নিতে সৌদি-তুরস্ক ইতিবাচক: হুমায়ুন কবির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App