×

সরকার

শেখ হাসিনা ফিরলে গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:৩১ পিএম

শেখ হাসিনা ফিরলে গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে আদালতের রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আপিলের সুযোগ থাকলে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বিদ্যমান প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় তাকে ফেরানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ও শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছিল। বর্তমান সরকারও বিষয়টি নিয়ে নিয়মিত তাগিদ দিচ্ছে।

আরো পড়ুন : শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যে মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে চায়। আদালতের রায়ে তিনি ইতোমধ্যে সাজাপ্রাপ্ত হওয়ায় দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শেখ হাসিনার আপিল করার আইনগত সুযোগ থাকলে তা আদালতই নির্ধারণ করবে। সে ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী আপিল বা আপিল শুনানির ব্যবস্থা হবে।

তিনি আরো বলেন, সরকার রাজনৈতিক বিবেচনায় নয়, সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারিক কার্যক্রম সম্পন্ন করতে চায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গেন্ডারিয়ায় অস্ত্র হাতে যাওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

গেন্ডারিয়ায় অস্ত্র হাতে যাওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

এক মাসের সংসার, বাসের ধাক্কায় প্রাণ গেল ফরহাদের

এক মাসের সংসার, বাসের ধাক্কায় প্রাণ গেল ফরহাদের

নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে

চিফ হুইপের মন্তব্যে হাসনাত নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে

বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

দুর্নীতি মামলা বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App