×

সরকার

এলডিসি উত্তরণে সময় বাড়ানোর দাবি বাণিজ্যমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০২:০৮ পিএম

এলডিসি উত্তরণে সময় বাড়ানোর দাবি বাণিজ্যমন্ত্রীর

ছবি : সংগৃহীত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো জোরালো সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তিনি এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্ব আরো তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৮ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত পৃথক বৈঠকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর সভাপতি এবং নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহ-সভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামার সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর পক্ষে সরকারের যৌক্তিক অবস্থান তুলে ধরেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার বিঘ্ন, জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং অন্যান্য বাহ্যিক প্রতিকূলতার কারণে বাংলাদেশ নির্ধারিত প্রস্তুতি পর্বের পূর্ণ সুবিধা কাজে লাগাতে পারেনি।

আরো পড়ুন : রাজস্ব, মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাত নিয়ে আইএমএফের উদ্বেগ

তিনি বলেন, বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। প্রস্তুতিকাল বাড়ানোর এই অনুরোধ উত্তরণ বিলম্বিত করার জন্য নয়, বরং উত্তরণ প্রক্রিয়াকে আরো মসৃণ, টেকসই ও স্থিতিশীল করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেণ, অতিরিক্ত এই সময় দেশের কাঠামোগত সংস্কার আরো সুসংহত করতে, সুশাসন জোরদার করতে, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করতে, আর্থিক খাতকে আরো শক্তিশালী করতে, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে, অবকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত করতে এবং একটি কার্যকর ও টেকসই উত্তরণ কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান উপস্থিত ছিলেন।

বৈঠকে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতি এলডিসি থেকে উত্তরণের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর সামনে বিদ্যমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের এলডিসি থেকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফকল্যান্ড নিয়ে বিতর্কিত ব্যানার যেভাবে পৌঁছাল আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে

ফকল্যান্ড নিয়ে বিতর্কিত ব্যানার যেভাবে পৌঁছাল আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে

অটোরিকশা থেকে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

অটোরিকশা থেকে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে, থাকবে যেসব বিষয়

পাঁচ মাস পূর্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে, থাকবে যেসব বিষয়

ফিফার ওপর চটলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি

ফিফার ওপর চটলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App