স্বরাষ্ট্রমন্ত্রী
জনগণের বিপদে পাশে থাকা সরকারের দায়িত্ব
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার।
শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন।
আরো পড়ুন: বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হবে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’-এই নীতিকে সামনে রেখেই কাজ করছে সরকার।
সালাহউদ্দিন আহমদ বলে, শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের জন্যও সরকার সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। যাদের বীজতলা, চারা বা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে সহায়তা প্রদান করা হবে।
আরো পড়ুন: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। সরকার সবসময় দেশের মানুষের পাশে থাকবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে।
