×

সরকার

তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতির তদন্ত দুদকে পাঠানো হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ পিএম

কাতার বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতির তদন্ত দুদকে পাঠানো হবে

ছবি: সংগৃহীত

২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের স্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়ায় বিগত শেখ হাসিনা সরকারের আমলে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে  তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এ ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে।

আরো পড়ুন: পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হবে

তিনি বলেন,  সে সময় ফিফাকে চুক্তির পুরো টাকা পরিশোধ করার পরও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে ।

রোববার (১৯ জুলাই) সচিবালয়ে বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বিগত ও বর্তমান সরকারের খরচের একটি তুলনামূলক চিত্র তুলে ধরে বলেন, ২০২২ সালের বিশ্বকাপে ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে স্বত্ব কেনার পর বিশাল অঙ্কের দুর্নীতি হলেও, এবার সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে। বর্তমান সরকারের সময়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা ছিল যে খেলা দেখানোর ক্ষেত্রে কোনোভাবেই জনগণের টাকা খরচ করা যাবে না।

আরো পড়ুন: সুস্থ জাতি গঠনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই

তিনি বলেন, ‘সেই নির্দেশনা মেনেই এবারের ২০২৬ বিশ্বকাপ ফুটবল দেখানোর ব্যবস্থা করা হয়েছে । ফিফার কাছ থেকে এবার ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে সম্প্রচার স্বত্ব কেনা হয়েছিল। চারটি গণমাধ্যমে খেলাটি সফলভাবে সম্প্রচার করা হয়েছে। পুরো আয়োজনে হয়তো ৩ থেকে ৪ কোটি টাকার একটা ঘাটতি হতে পারে, যা বিজ্ঞাপনের আয় থেকে পুরোপুরি উঠে আসবে। ফলে বলা যায়, এবার সরকারি তহবিল থেকে খরচ প্রায় শূন্যের কোঠায়।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনের প্রশংসা করে যা বললেন পরীমনি

স্পেনের প্রশংসা করে যা বললেন পরীমনি

পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

পাওনা টাকা ও জমি বিরোধ পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App