×

সরকার

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর বিষয়ে সরকার বদ্ধপরিকর: বিমানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর বিষয়ে সরকার বদ্ধপরিকর: বিমানমন্ত্রী

ফাইল ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চলতি বছরের ১৬ ডিসেম্বর চালু করতে সরকার এখনো বদ্ধপরিকর বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

মঙ্গলবার (১৮ জুলাই) প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-তে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান।

থার্ড টার্মিনালের নির্মাণকাজের বিষয়ে সমালোচনা করে মন্ত্রী বলেন, বিদায়ী আওয়ামী লীগ সরকার টার্মিনালটির বেহাল দশা রেখে গেছে। পরবর্তী অন্তর্বর্তী সরকারও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। নির্ধারিত সময়ের মধ্যে থার্ড টার্মিনাল চালুর লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। ১৬ ডিসেম্বর টার্মিনালটি চালুর বিষয়ে সরকার এখনো বদ্ধপরিকর।

আরও পড়ুন: মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো জরিমানা: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সময় মন্ত্রী আরও জানান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাইলট হিসেবে গড়ে তুলতে নতুন একটি ফ্লাইং একাডেমি চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের বিমান চালনার প্রশিক্ষণের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বিমানমন্ত্রী বলেন, দেশের এভিয়েশন খাতের উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরি ও আধুনিক প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, কাটেনি আশ্রয়ের অন্ধকার

২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, কাটেনি আশ্রয়ের অন্ধকার

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, ছাত্রদলকর্মী আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, ছাত্রদলকর্মী আটক

পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঝুলন্ত সেতুতে চলাচল স্বাভাবিক

পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঝুলন্ত সেতুতে চলাচল স্বাভাবিক

তিন দিনে তিন কর্মসূচি, সিংগাইরে বিএনপির বিভক্তি স্পষ্ট

তিন দিনে তিন কর্মসূচি, সিংগাইরে বিএনপির বিভক্তি স্পষ্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App