×

সরকার

খন্দকার মোশাররফ

তিক্ততা ভুলে আগামীতে একসঙ্গে কাজ করতে চাই

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

তিক্ততা ভুলে আগামীতে একসঙ্গে কাজ করতে চাই

ছবি: সংগৃহীত

পূর্বের তিক্ততা ও ভুল–বোঝাবুঝি ভুলে আগামীতে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

আরও পড়ুন: দেশের মূল অর্থনীতির মেরুদণ্ডের সূচনা করেছিলেন জিয়াউর রহমান: এলজিআরডি মন্ত্রী

প্রধান বক্তার বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস লেখা হলে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম থাকবে। অতীতের তিক্ততা ও ভুল–বোঝাবুঝির অবসান ঘটিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন যতদিন আমাদের মাঝে থাকবেন, ততদিন তাঁর সুপরামর্শ নিয়ে আমরা এগিয়ে যাব।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বিএনপি দীর্ঘদিন ধরে দেশের মানুষের পাশে রয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করাই বিএনপির প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য।

মেঘনা উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন এবং কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক ও গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন, যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ নয়নসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নেতা-কর্মীরা একটি আনন্দ র‍্যালি বের করেন। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে ফিরে এলে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী ঠিক করে বিজয়ী করতে হবে: এমপি মিলন

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী ঠিক করে বিজয়ী করতে হবে: এমপি মিলন

প্রধানমন্ত্রীর সফর নিয়ে নতুন কূটনৈতিক বার্তা দিলো ভারত

প্রধানমন্ত্রীর সফর নিয়ে নতুন কূটনৈতিক বার্তা দিলো ভারত

৬০০ টাকা কেজিতে মিলছে গরুর মাংস

৬০০ টাকা কেজিতে মিলছে গরুর মাংস

আবারও ভারতে রেড অ্যালার্ট জারি

আবারও ভারতে রেড অ্যালার্ট জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App