×

শিশুস্বাস্থ্য

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৪:৫৯ পিএম

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরো আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন শিশু।

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকায় তিন শিশু, সিলেটে দুই শিশু, চট্টগ্রামে এক শিশু এবং ময়মনসিংহে দুই শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে মোট ৪৯৩ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর আরো ৯০ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৫৮৩ শিশুর মৃত্যু হয়েছে।

আরো পড়ুন : সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৬৯ হাজার ৬১২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে ৫৫ হাজার ৭০৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

এর মধ্যে চিকিৎসা শেষে ৫২ হাজার ৫০ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে মোট ৮ হাজার ৯৯৬ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

এক্সপ্রেসওয়েতে মরদেহ মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

বদলে যাচ্ছে মানচিত্র

বদলে যাচ্ছে মানচিত্র

ভূমি প্রশাসনের ৩৬ কর্মকর্তাকে রদবদল

ভূমি প্রশাসনের ৩৬ কর্মকর্তাকে রদবদল

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App