×

সিলেট

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৩:৪৫ পিএম

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ শিশুদের মৃত্যু হয়।

এ তথ্য জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।

মারা যাওয়া শিশুদের মধ্যে ছয় মাস বয়সী আরিফা সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা নাজমুল হকের মেয়ে। শিশুটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

অপর শিশু আট মাস বয়সী আবদুল্লাহ আল মাহিন জকিগঞ্জ উপজেলার বাসিন্দা মাসুম আহমদের ছেলে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো পড়ুন : আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

সিলেট স্বাস্থ্য বিভাগের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৩৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এ সময়ে নতুন করে ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রতিবেদনে আরো জানানো হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৬৫ জন ল্যাব-নিশ্চিত হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া এ পর্যন্ত বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। এর মধ্যে চার শিশুর ল্যাব পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এই আন্দোলন ঈদের পরের আন্দোলন নয়: জামায়াত আমির

এই আন্দোলন ঈদের পরের আন্দোলন নয়: জামায়াত আমির

বয়স লুকাতে চান না শবনম ফারিয়া, উপভোগ করতে চান প্রতিটি সময়

বয়স লুকাতে চান না শবনম ফারিয়া, উপভোগ করতে চান প্রতিটি সময়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App