×

টিপস

সেসব লক্ষণে চোখেই ধরা পড়বে লিভারের রোগ!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:৫৩ পিএম

সেসব লক্ষণে চোখেই ধরা পড়বে লিভারের রোগ!

ছবি : সংগৃহীত

চোখ অনেক সময় শরীরের ভেতরের নানা সমস্যার ইঙ্গিত দেয়। চিকিৎসকেরা প্রায়ই বলেন, কিছু রোগের প্রাথমিক লক্ষণ মুখ বা চোখে প্রকাশ পেতে পারে। লিভারের সমস্যাও এর ব্যতিক্রম নয়। বিশেষ করে লিভার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব চোখে স্পষ্টভাবে দেখা যায়। সময়মতো এসব পরিবর্তন বুঝে ব্যবস্থা নিতে পারলে রোগ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়া, পুষ্টি প্রক্রিয়াকরণ এবং বিভিন্ন জৈব-রাসায়নিক ক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লিভার ঠিকভাবে কাজ না করলে শরীরে নানা ধরনের বর্জ্য পদার্থ জমতে শুরু করে, যার প্রভাব চোখেও পড়তে পারে।

চোখে কী কী পরিবর্তন দেখা যায়?

চোখের রং:

জন্ডিস হলে চোখের সাদা অংশ বা স্ক্লেরা হলদেটে হয়ে যায়—এটি অনেকেরই জানা। লিভার ক্ষতিগ্রস্ত হলে রক্তে বিলিরুবিন নামের একটি পদার্থ জমে যায়। এর ফলে চোখ ও ত্বকে হলুদ আভা দেখা দেয়। এছাড়া দীর্ঘদিন চোখে লালচে ভাব থাকলেও সতর্ক হওয়া প্রয়োজন। কারণ লিভার ঠিকভাবে দূষিত পদার্থ বের করতে না পারলে এমন পরিবর্তন দেখা দিতে পারে।

দৃষ্টিশক্তি:

লিভার ভিটামিন এ সঞ্চয় করে রাখে, যা দৃষ্টিশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিভারের কার্যকারিতা কমে গেলে ভিটামিন এ-এর ঘাটতি দেখা দিতে পারে। গবেষণায় দেখা গেছে, গুরুতর লিভার রোগে আক্রান্ত অনেক রোগীর শরীরে ভিটামিন এ-এর ঘাটতি থাকে। এর ফলে চোখ শুষ্ক হয়ে যাওয়া এবং অন্ধকারে দেখতে সমস্যা হতে পারে।

আরো পড়ুন : চোখের ছানি প্রতিরোধে যেসব অভ্যাস জরুরি 

চোখের চারপাশ:

চোখের চারপাশে ব্যথাহীন ছোট মাংসপিণ্ড বা ফ্যাটি জমাট বাঁধাকে ‘জ্যানথেলাসমা’ বলা হয়। শরীরে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেলে এটি দেখা দিতে পারে। লিভারের কার্যক্ষমতা কমে গেলেও এই সমস্যা হতে পারে। যদিও এটি সাধারণত ক্ষতিকর নয়, তবে এটি শরীরের ভেতরের কোনো সমস্যার ইঙ্গিত বহন করে।

লিভারের সমস্যা সময়মতো শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রাথমিক অবস্থায় লক্ষণগুলো চোখে ধরা পড়লে দ্রুত চিকিৎসা নিয়ে বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

ফিফা বিশ্বকাপ এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন উপদেষ্টা ডা. জাহেদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন উপদেষ্টা ডা. জাহেদ

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App