×

স্বাস্থ্য

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪০৬

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৭:০০ পিএম

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪০৬

ছবি: সংগৃহীত

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৬ রোগী। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৫২ জনে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে হয়েছে ১৩ হাজার ৫৯৪ জন।

বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন।

এডিস মশাবাহিত এ রোগে চলতি জুলাইয়ের ৯ দিনে ১০ জনের মৃত্যু হয়েছে। জুনে ১৯ জন, মে’তে তিনজন, এপ্রিলে সাতজন, ফেব্রুয়ারিতে তিনজন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয়েছে। মার্চে কোনো রোগীর মৃত্যু হয়নি।

জুলাইয়ে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২৯৮ জন। এছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন এবং জুন মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৫১ রোগী।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ৯৮ জন। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৬৪ জন, ঢাকা বিভাগে ৬৯ জন, ময়মনসিংহ বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে দুজন ভর্তি হয়েছেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩১৭ রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৭৪ জন। রাজধানীর বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯৪৩ জন।

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App