×

স্বাস্থ্য

৬ নবজাতকের মৃত্যু

তদন্ত শেষে পদক্ষেপের ঘোষণা আদ্-দ্বীন ফাউন্ডেশনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:৪২ পিএম

তদন্ত শেষে পদক্ষেপের ঘোষণা আদ্-দ্বীন ফাউন্ডেশনের

ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। প্রাথমিক তদন্ত শেষে দায়ী হিসেবে চিহ্নিত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৬ জুন) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ঘটনাটি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত সম্পন্ন হয়েছে এবং এর ভিত্তিতে অবহেলার প্রমাণ পাওয়া কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার এবং বিদ্যমান প্রটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

ফাউন্ডেশনটি জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে ভবন আধুনিকায়নে কাজ শুরু হয়েছে। তিনজন স্বাধীন পরামর্শকের তত্ত্বাবধানে পর্যাপ্ত বায়ু চলাচল, অক্সিজেন সরবরাহ ও পরিবেশগত উন্নয়নের কাজ চলছে। পাশাপাশি কর্পোরেট অফিসের উপরের বেকারি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদ্-দ্বিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. শেখ মহিউদ্দিন পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর বোর্ড অব ডিরেক্টরস অধ্যাপক জামালুন্নেছা পিএইচডিকে নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে দীর্ঘ ২৫ বছরের বেশি সময় শিক্ষকতা ও গবেষণায় যুক্ত ছিলেন।

আরো পড়ুন : আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন ফাউন্ডেশন জানায়, এটি একটি অলাভজনক সংস্থা হিসেবে ১৯৮০ সাল থেকে স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ ও দারিদ্র্য বিমোচনে কাজ করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, ১টি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, ১টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এবং একাধিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে।

মগবাজার হাসপাতালটিতে গত ২৯ বছরে প্রায় ১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার রোগী সেবা নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার রোগী আউটডোরে চিকিৎসা নেন। এখানে ১ হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী কাজ করছেন, যাদের অধিকাংশই নারী। এছাড়া ৬৪৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে, যার মধ্যে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীও রয়েছে।

আদ্-দ্বীন ফাউন্ডেশন জানিয়েছে, রোগীর নিরাপত্তা, মানসম্মত স্বাস্থ্যসেবা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, কাটেনি আশ্রয়ের অন্ধকার

২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, কাটেনি আশ্রয়ের অন্ধকার

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, ছাত্রদলকর্মী আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, ছাত্রদলকর্মী আটক

পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঝুলন্ত সেতুতে চলাচল স্বাভাবিক

পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঝুলন্ত সেতুতে চলাচল স্বাভাবিক

তিন দিনে তিন কর্মসূচি, সিংগাইরে বিএনপির বিভক্তি স্পষ্ট

তিন দিনে তিন কর্মসূচি, সিংগাইরে বিএনপির বিভক্তি স্পষ্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App