×

স্বাস্থ্য

নেপালের বন্যার্তদের পাশে সিআইএস-ডিসিএইচটি

ওষুধ-স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

নেপালের বন্যার্তদের পাশে সিআইএস-ডিসিএইচটি

ছবি: সংগৃহীত

বন্যার পানিতে বিপর্যস্ত নেপালের মানুষের জীবন যখন থমকে গেছে, তখন সবচেয়ে বড় সংকটগুলোর একটি হয়ে দেখা দিয়েছে জরুরি চিকিৎসাসেবা। দুর্গত মানুষের সেই সংকট মোকাবিলায় পাশে দাঁড়িয়েছে কমিউনিটি ইনেশিনিটিভ সোসাইটি (সিআইএস) ও ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচটি)। বন্যাকবলিত এলাকায় চিকিৎসাসেবা সচল রাখতে ত্রিশূলি বাজারের ১ নম্বর মিলিটারি ট্রেনিং সেন্টার ফিল্ড হাসপাতালে প্রয়োজনীয় ওষুধসহ স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে সংগঠন দুটির প্রতিনিধি দল।

নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গত এলাকায় চিকিৎসাসেবা অব্যাহত রাখতে ফিল্ড হাসপাতালটির জন্য বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়।

নেপাল থেকে সিআইএস ও ডিসিএইচটি প্রতিনিধি দলের সদস্য মো. গোলাম মোস্তফা জানান, দুর্যোগের সময় শিশু, বয়স্ক, নারী এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। বন্যার কারণে নিয়মিত ওষুধ সরবরাহ ব্যাহত হলে এসব রোগীর শারীরিক জটিলতা আরও বাড়তে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়েই দুর্গত মানুষের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে জরুরি ওষুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। হস্তান্তর করা সামগ্রীর মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি ও হাইপারলিপিডেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ওষুধ রয়েছে। পাশাপাশি বন্যা-পরবর্তী সময়ে সাধারণত দেখা দেওয়া সর্দি-কাশি, চর্মরোগ, গ্যাস্ট্রিকসহ নানা স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় ব্যবহৃত ওষুধও সরবরাহ করা হয়েছে।

আরও পড়ুন: সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

শুধু ওষুধ নয়, বন্যার পানির কারণে সংক্রমণ ও নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। এ কারণে স্যানিটারি প্যাড, মাস্ক, অ্যান্টিব্যাকটেরিয়াল সাবানসহ বিভিন্ন স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীও দেওয়া হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রমণ প্রতিরোধে এসব সামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দুর্যোগের সময় দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দিতে ফিল্ড হাসপাতালগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগাযোগব্যবস্থা ও চিকিৎসাসামগ্রীর সংকটের মধ্যেও এসব হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সম্মুখসারিতে থেকে বন্যাকবলিত মানুষের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্টরা বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, এটি সংকট মোকাবিলায় পারস্পরিক সহযোগিতারও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। সিআইএস ও ডিসিএইচটি-এর এই উদ্যোগের ফলে ত্রিশূলি বাজারের ফিল্ড হাসপাতালে জরুরি চিকিৎসাসেবা আরও কার্যকরভাবে চালু রাখা সম্ভব হবে এবং বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় তা সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App