×

আন্তর্জাতিক

সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৃষ্টি মুখোপাধ্যায় (বাঁ দিকে) ও মমতা বন্দ্যোপাধ্যায়: ফাইল ছবি

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টে বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামের বাড়ি থেকে বৃষ্টি মুখোপাধ্যায় নামের ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহাররঞ্জন মুখোপাধ্যায়ের মেয়ে। তিনি বোলপুর হাইস্কুলে করণিক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বৃষ্টি। চিকিৎসকের পরামর্শে ওষুধও খাচ্ছিলেন তিনি। প্রাথমিকভাবে পুলিশও ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নে কেন সতর্কবার্তা দিল পশ্চিমবঙ্গ

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির দোতলার একটি ঘরে বৃষ্টিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

২০২৩ সালের মার্চে কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃষ্টির চাকরি বাতিল হয়েছিল। তখন তার বাবা নীহাররঞ্জন দাবি করেছিলেন, তার মেয়ে পড়াশোনায় ভালো ছিলেন এবং নিজের যোগ্যতাতেই চাকরি পেয়েছিলেন। মেয়ের চাকরির জন্য তিনি কোনো ধরনের তদবির করেননি বলেও জানিয়েছিলেন।

এদিকে সম্প্রতি বৃষ্টির বিবাহবিচ্ছেদের মামলাও আদালতে শুরু হয়েছিল। ঘনিষ্ঠজনদের দাবি, পারিবারিক ও ব্যক্তিগত জীবনে নানা ধরনের টানাপোড়েনের মধ্যে ছিলেন তিনি।

বৃষ্টির মরদেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App