×

হলিউড

‘গডজিলা’ অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম

‘গডজিলা’ অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

ছবি : সংগৃহীত

‘গডজিলা’ চলচ্চিত্র সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটায় মারা গেছেন। মঙ্গলবার (২২ জুলাই) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৮ বছর।

ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার ভোর ৩টার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুই লেনের একটি সড়ক থেকে ছিটকে কালভার্টে আছড়ে পড়ে। গাড়িটিতে থাকা দুই আরোহীর একজন ছিলেন কেলি হটল।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত একটি ট্রমা সেন্টারে নেওয়া হলেও চিকিৎসকেরা পরে তাঁকে মৃত ঘোষণা করেন। গাড়িচালকও আহত হয়েছেন, তবে তাঁর আঘাত প্রাণঘাতী নয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

আরো পড়ুন : দিল্লির বিক্ষোভে পুলিশের ভূয়সী প্রশংসা করলেন কঙ্গনা

২০২১ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ‘গডজিলা ভার্সেস কং’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কেলি হটলের। এতে তিনি ‘জিয়া’ চরিত্রে অভিনয় করেন। জিয়া ছিল স্কাল আইল্যান্ডের ইওই জনগোষ্ঠীর এক শ্রবণপ্রতিবন্ধী এতিম শিশু, যে সাংকেতিক ভাষার মাধ্যমে কিং কংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারত।

পরবর্তীতে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ ছবিতেও একই চরিত্রে অভিনয় করেন তিনি। এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০২৪ সালের স্যাটার্ন অ্যাওয়ার্ডসে ‘সেরা তরুণ অভিনয়শিল্পীর পারফরম্যান্স’ বিভাগে মনোনয়ন পান।

জর্জিয়ার আটলান্টায় জন্ম নেওয়া কেলি হটলের বাবা ছিলেন আমেরিকান এবং মা কোরিয়ান। জন্মগতভাবে শ্রবণপ্রতিবন্ধী কেলি টেক্সাসের অস্টিনে অবস্থিত টেক্সাস স্কুল ফর দ্য ডেফ-এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৪ লক্ষাধিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

১৪ লক্ষাধিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App