×

ভারত

দিল্লির বিক্ষোভে পুলিশের ভূয়সী প্রশংসা করলেন কঙ্গনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ এএম

দিল্লির বিক্ষোভে পুলিশের ভূয়সী প্রশংসা করলেন কঙ্গনা

বিজেপি সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রনৌত। ছবি : সংগৃহীত

নিট প্রশ্নপত্র ফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে দিল্লিতে। সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়া মিছিল ঠেকাতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে দিল্লি পুলিশ। এ ঘটনার পর পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন বিজেপি সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রনৌত।

সোমবার রাজধানীর যন্তর মন্তর থেকে সংসদ অভিযানের ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ওই কর্মসূচিতে শিক্ষার্থী ও সমর্থক মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন। সংসদ ভবনের দিকে মিছিল এগোতে শুরু করলে শ্রমশক্তি ভবনের কাছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসও নিক্ষেপ করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লি পুলিশের সমালোচনা করেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও কয়েকজন তারকাও।

এদিকে সংসদের বর্ষাকালীন অধিবেশন চলায় ভবনের ভেতরে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সাগরিকা ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওতে জানান, নিরাপত্তার স্বার্থে সংসদ ভবনের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল।

আরো পড়ুন : মোদির বাসভবনের সামনে থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক

সংসদ ভবনের ভেতরে অবস্থান করা কঙ্গনা রনৌত দাবি করেন, বিক্ষোভকারীরা ভবনের দিকে এগিয়ে আসায় সংসদ সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি জানান, ‘আমরা সবাই ভেবেছিলাম উন্মত্ত জনতা হয়তো আমাদের ওপর হামলা চালাতে পারে। তবে দিল্লি পুলিশ ঢাল হয়ে আমাদের রক্ষা করেছে।’

একই সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সমালোচনা করে কঙ্গনা বলেন, চাপ সৃষ্টি করে সরকারের কাছ থেকে দাবি আদায় গ্রহণযোগ্য নয়। তার দাবি, ধীরে ধীরে মানুষ বিজেপি ও সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবে, কারণ এটিই ভারতের নিজস্ব সংস্কৃতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App