×

ভারত

পশ্চিমবঙ্গে প্রশাসনে শুদ্ধি অভিযান, আমলাদের প্রবেশে নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১:৩৭ এএম

পশ্চিমবঙ্গে প্রশাসনে শুদ্ধি অভিযান, আমলাদের প্রবেশে নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপি সরকার গঠনের প্রস্তুতি শুরু হতেই প্রশাসনিক স্তরে বড় ধরনের রদবদল শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে নিযুক্ত অবসরপ্রাপ্ত আমলা ও কর্মকর্তাদের দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লোকভবন থেকে আসা নির্দেশনার পর বুধবার থেকেই তাঁদের অফিসে না আসার জন্য মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

রাজ্যের বর্তমান মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা প্রতিটি দপ্তরের সচিবদের কাছে এ নির্দেশনা পৌঁছে দিয়েছেন। জানা গেছে, নতুন সরকার শপথ গ্রহণ না করা পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা কার্যকর থাকবে। ইতোমধ্যে বিভিন্ন দপ্তরে উপদেষ্টা হিসেবে কর্মরত অনেক অবসরপ্রাপ্ত আমলা পদত্যাগ করেছেন এবং তাঁদের জন্য বরাদ্দ সরকারি আবাসনও ছেড়ে দিতে শুরু করেছেন।

মঙ্গলবার (৫ মে) মুখ্য সচিবের পক্ষ থেকে সব বিভাগীয় সচিবকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তরের গুরুত্বপূর্ণ নথিপত্র ও ফাইল যাতে কোনোভাবেই বাইরে না যায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। বিশেষ করে আর্থিক উপদেষ্টাদের সক্রিয় ভূমিকা পালন করতে এবং ফাইলের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো নথির অপব্যবহার না হয়।

আরো পড়ুন : নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ

সোমবার প্রকাশিত নির্বাচনী ফলাফলে দেখা গেছে, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে জয়ী হয়ে ক্ষমতা হারিয়েছে। সবচেয়ে বড় চমক ছিল ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি।

আগামী ৯ মে পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার গঠিত হতে যাচ্ছে। কলকাতায় শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি এখন তুঙ্গে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে দায়িত্ব নেবেন, তা নিয়ে জল্পনা থাকলেও প্রশাসনিক স্তরে শুদ্ধিকরণ প্রক্রিয়া ইতোমধ্যেই গতি পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App