×

ভারত

বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু যেদিন থেকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:১৭ পিএম

বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু যেদিন থেকে

ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি : সংগৃহীত

আগামী রবিবার (২৮ জুন) থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটন ভিসা পুনরায় চালু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য প্রায় দুই বছর ধরে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম বন্ধ রেখেছিল ভারত। তবে এ সময়ে সীমিত আকারে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু ছিল।

এর আগে বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। পরে ভারতীয় ভিসা সেন্টারের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন।

নতুন এ সিদ্ধান্তের ফলে দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতে ভ্রমণের সুযোগ উন্মুক্ত হতে যাচ্ছে।

আরো পড়ুন : পাসপোর্ট একটি ‘ভ্রমণ নথি’, নাগরিকত্বের সনদ নয় : ভারত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসরকারি শিক্ষকদেরও দেওয়া হবে পে-স্কেল

বেসরকারি শিক্ষকদেরও দেওয়া হবে পে-স্কেল

এসসিও সম্মেলনে বন্ধুত্বের বার্তা মোদি-পুতিন-শির

এসসিও সম্মেলনে বন্ধুত্বের বার্তা মোদি-পুতিন-শির

সীমান্তে নজরদারিতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে নজরদারিতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ঐতিহ্য রক্ষায় হরিয়ান সুগার মিলের আধুনিকায়ন দরকার’

‘ঐতিহ্য রক্ষায় হরিয়ান সুগার মিলের আধুনিকায়ন দরকার’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App