×

ভারত

ভারতসহ ৫ দেশের বিরুদ্ধে নতুন মার্কিন শুল্ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০১:২৯ পিএম

ভারতসহ ৫ দেশের বিরুদ্ধে নতুন মার্কিন শুল্ক

ছবি : সংগৃহীত

আবারও শুল্কযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সিনেটরদের একটি দল নতুন একটি নিষেধাজ্ঞা বিলের প্রস্তাব দিয়েছে, যেখানে রাশিয়া থেকে তেল আমদানি করা ভারত, চীনসহ পাঁচটি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। হোয়াইট হাউসও বিলটির প্রতি সমর্থন জানিয়েছে। আগামী আগস্টের আগেই এটি কংগ্রেসে পাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর আনন্দবাজারের।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জুলাই) নতুন বিলের বিষয়ে কথা বলেন মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। তিনি জানান, রাশিয়া থেকে তেল কেনা প্রধান পাঁচটি দেশের ওপর নির্দিষ্ট হারে শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে, যার সর্বোচ্চ হার ১০০ শতাংশ হতে পারে। তবে কিছু ক্ষেত্রে ছাড়ের সুযোগও থাকবে।

ভারত ও চীনের পাশাপাশি স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং আজারবাইজানও এই প্রস্তাবিত শুল্কের আওতায় আসতে পারে। শুধু তেল আমদানিকারক দেশই নয়, রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস কেনা দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিষয়টি নতুন বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরো পড়ুন : ফের ইরানের বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

এর আগে গত বছরের এপ্রিলে প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম কংগ্রেসে একটি শুল্ক বিল উত্থাপন করেছিলেন। সেখানে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনো দেশ যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যায়, তাহলে সেই দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। যদিও সেই বিল কার্যকর হয়নি। নতুন প্রস্তাবটি মূলত ওই বিলের সংশোধিত সংস্করণ।

মার্কিন সিনেট সূত্রে জানা গেছে, সংশোধিত বিলটির পক্ষে এখন পর্যন্ত ২৬ জন সিনেটর সমর্থন দিয়েছেন। ভবিষ্যতে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কংগ্রেসে বিলটি পাস হওয়ার বিষয়ে আশাবাদী আইনপ্রণেতাদের একটি অংশ।

এর আগে শুল্কনীতি নিয়ে আদালতে ধাক্কা খেয়েছিল ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত রায় দিয়েছিল, জাতীয় জরুরি অবস্থার আইনের অপব্যবহার করে বিভিন্ন দেশের ওপর আমদানি শুল্ক আরোপ করা বৈধ নয়।

এরপর ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে ১০ শতাংশ শুল্ক কার্যকর করলেও সেটিও সম্প্রতি আদালতের চ্যালেঞ্জের মুখে পড়ে। এমন পরিস্থিতির মধ্যেই ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা সামনে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App