×

ভারত

দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম

দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। ছবি : সংগৃহীত

প্রায় দুই দশক পর আবারও কলকাতায় ফিরছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট রবীন্দ্র সদনে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। তবে তাঁর এই সফরকে ঘিরে কে আমন্ত্রণ জানিয়েছে, তা নিয়ে নানা জল্পনা তৈরি হলে এবার নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন লেখিকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তসলিমা জানান, শুধু আমন্ত্রণ পাওয়ার কারণেই তাঁর কলকাতা যাওয়া সম্ভব হয়নি। বরং পশ্চিমবঙ্গ সরকার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় তিনি এই সফরে যেতে পারছেন।

পোস্টে তিনি লেখেন, ‘আমি কেন কলকাতায় যেতে পারছি? সেকুলার মিশন আমন্ত্রণ জানিয়েছে বলেই নয়। আমন্ত্রণটি একটি উপলক্ষ মাত্র। আমার যাওয়া সম্ভব হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আমাকে নিরাপত্তা দিচ্ছে বলে। নিরাপত্তা না পেলে আমার পক্ষে কলকাতায় যাওয়া সম্ভব হতো না। এ জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কৃতজ্ঞ।’

আরো পড়ুন : দিল্লিতে ছাত্রদের নজিরবিহীন বিক্ষোভ, উত্তপ্ত সংসদ এলাকা

নিজের নিরাপত্তার প্রয়োজনীয়তার ব্যাখ্যাও দিয়েছেন তসলিমা। তাঁর ভাষায়, ইসলাম নিয়ে নিজের মত প্রকাশ করায় উগ্রপন্থীদের হুমকির মুখে রয়েছেন তিনি। এ কারণেই অন্যদের মতো স্বাধীনভাবে যেকোনো শহরে যাতায়াত করা তাঁর পক্ষে সম্ভব হয় না।

তসলিমা লেখেন, ‘ইসলামি জঙ্গি ও জিহাদিরা আমাকে হত্যা করতে চায়। ইসলাম সম্পর্কে সত্য কথা বলেছি বলেই তারা আমার মুণ্ডু কেটে নিতে চায়। ইসলাম নিয়ে সত্য বলা আজও জীবনের ঝুঁকি।’

পোস্টে তসলিমা দাবি করেন, মুসলিম সমাজ যদি মুক্তচিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মের সমালোচনাকে একটি সভ্য সমাজের স্বাভাবিক অধিকার হিসেবে মেনে নেয়, তাহলে ভবিষ্যতে মুক্তচিন্তক, সংস্কারক ও নাস্তিকদের নিরাপত্তা নিয়ে আর উদ্বেগ থাকবে না।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে তসলিমা নাসরিনকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি। তাঁকে আমন্ত্রণ জানিয়েছে ওসমান গণি মল্লিকের সংগঠন সেকুলার মিশন। তবে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App