×

ভারত

দিল্লিতে ছাত্র বিক্ষোভ, যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০২:৪৩ পিএম

দিল্লিতে ছাত্র বিক্ষোভ, যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী

ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানের একদিন পর অবশেষে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেছেন, প্রশ্নপত্র ফাঁস একটি ‘মহাপাপ’ এবং এটি রোধ করা পুরো দেশের দায়িত্ব।

মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, নিট প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি সাংসদদের উদ্দেশে বলেন, ‘শিশুদের উসকানি দেবেন না, তাদের সঠিক পথ দেখান।’

সংসদ ভবনের লাইব্রেরি ভবনের জিএমসি বালাযোগী অডিটোরিয়ামে অনুষ্ঠিত বৈঠকে মোদী বলেন, ভুল পথে যাওয়া সহজ হলেও সঠিক পথে ফিরে আসা কঠিন। তাই তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনা সবার দায়িত্ব।

রিজিজু জানান, ভবিষ্যতে যাতে কোনো পরীক্ষায় প্রশ্নফাঁসের সুযোগ না থাকে, সে জন্য ত্রুটিমুক্ত ও নির্ভুল পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

নিট-ইউজির প্রশ্নফাঁসসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে সোমবার রাজধানী দিল্লিতে সংসদ অভিযানের ডাক দেয় ‘ককরোচ জনতা পার্টি’। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তিনি এখনও অনশন চালিয়ে যাচ্ছেন।

আরো পড়ুন : দিল্লিতে ছাত্রদের নজিরবিহীন বিক্ষোভ, উত্তপ্ত সংসদ এলাকা

বিক্ষোভ ঠেকাতে সোমবার দিল্লিজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শহরের বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো হয় এবং জারি করা হয় ১৬৩ ধারা (সাবেক ১৪৪ ধারা)। চারজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ থাকলেও হাজারো বিক্ষোভকারী পুলিশের বাধা অতিক্রম করে সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে যান। পরে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং ধরপাকড় চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তবে আলোচনার পরও আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করতে রাজি হননি। নাড্ডা আন্দোলনকারীদের অবস্থান তুলে নিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সোনম ওয়াংচুক। তিনি জানিয়েছেন, সংসদ সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের সাক্ষাতের সুযোগ না দেওয়া পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না। একই সঙ্গে তিনি সংসদ অভিযানে পুলিশের ভূমিকার সমালোচনা করে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে।

ওয়াংচুক আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় সরকার শিক্ষামন্ত্রীর জবাবদিহি নিশ্চিত করবে এবং শিক্ষার্থীদের অভিযোগ সংসদে তুলে ধরার সুযোগ করে দেবে।

উল্লেখ্য, সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই এই বিক্ষোভ ঘিরে রাজধানী উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, প্রায় ২০ হাজার ছাত্র-যুবক এ কর্মসূচিতে অংশ নেন। তাঁদের অনেককেই আটক করে পুলিশ। এরপরই নিট প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App