×

ভারত

ভারতে অনুমোদন পেলো ডেঙ্গু টিকা, কারা নিতে পারবেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম

ভারতে অনুমোদন পেলো ডেঙ্গু টিকা, কারা নিতে পারবেন

ফাইল ছবি

ভারতে ডেঙ্গু প্রতিরোধের ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে দেশের প্রথম ডেঙ্গু টিকা ‘কিউডেঙ্গা’ বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে। জাপানের বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি এই টিকাটিকে অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। খবর দ্য হিন্দুর।

এর মাধ্যমে ভারতে প্রথমবারের মতো কোনো ডেঙ্গু টিকা ব্যবহারের আইনি স্বীকৃতি পেল।

অনুমোদন অনুযায়ী, ৪ থেকে ৬০ বছর বয়সি ব্যক্তিরা এই টিকা গ্রহণ করতে পারবেন। ডেঙ্গু ভাইরাসের চারটি ধরণ বা সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম এই টিকাটি তিন মাসের ব্যবধানে মোট দুই ডোজে প্রদান করা হবে। তবে ভারতে এই টিকার আনুষ্ঠানিক মূল্য এখনো ঘোষণা করেনি প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাকেদা।

আরো পড়ুন: হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় উপসর্গে আরো ৪ শিশুর প্রাণহানি

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত কিউডেঙ্গার ২ কোটি ৪০ লাখের বেশি ডোজ বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত টিকাটির ক্ষেত্রে বড় ধরনের কোনো নিরাপত্তাজনিত উদ্বেগের তথ্য পাওয়া যায়নি।

তাকেদা ভারতীয় টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োলজিক্যাল ই–এর সঙ্গে যৌথভাবে কিউডেঙ্গার উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে ভারতে ১০ লাখের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং অন্তত ১ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন: অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা সোনম ওয়াংচুকের

এএফপি জানায়, ভারত নিজস্ব ডেঙ্গু টিকাও তৈরির পথে রয়েছে। দেশটির প্রতিষ্ঠান প্যানাসিয়া বায়োটেকের উদ্ভাবিত ডেঙ্গিঅল বর্তমানে ক্লিনিক্যাল পরীক্ষার শেষ ধাপে রয়েছে। অনুমোদন পেলে এটি বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকাগুলোর একটি হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে এবং প্রতি বছর আনুমানিক ১০ থেকে ৪০ কোটি মানুষ এতে আক্রান্ত হয়। বিশ্বব্যাপী মোট ডেঙ্গু সংক্রমণের প্রায় এক-তৃতীয়াংশই ঘটে ভারতে। বিশ্বের সবচেয়ে বেশি ডেঙ্গুপ্রবণ ৩০টি দেশের তালিকায় ওপরের সারিতে থাকা ভারতে এই টিকার অনুমোদন চিকিৎসাক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, অতিভারী বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, অতিভারী বৃষ্টির শঙ্কা

বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

নতুন হামলার জেরে হরমুজে থমকে যাচ্ছে জাহাজ চলাচল

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ নতুন হামলার জেরে হরমুজে থমকে যাচ্ছে জাহাজ চলাচল

সংসদে ‘সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার একচ্ছত্র অপব্যবহার’ হচ্ছে

টিআইবি সংসদে ‘সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার একচ্ছত্র অপব্যবহার’ হচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App