×

ভারত

দিল্লিতে বিক্ষোভ, রাহুলের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:১৫ এএম

দিল্লিতে বিক্ষোভ, রাহুলের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ

ছবি : সংগৃহীত

নিট ও অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের পর বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ফায়দা লুটতে কংগ্রেস ‘নির্লজ্জভাবে’ শিক্ষার্থীদের ব্যবহার করছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ কংগ্রেসের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেন। নিট ও অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং সোমবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত সংসদ অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। খবর এনডিটিভির।

প্রায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয় এবং রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে। পরে রাত প্রায় ৯টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে যার পদত্যাগ কংগ্রেস ও সিজেপির অন্যতম প্রধান দাবি, সেই ধর্মেন্দ্র প্রধান বলেন, বর্ষাকালীন অধিবেশন চলাকালে সংসদের কার্যক্রম ব্যাহত করতেই কংগ্রেস শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তার অভিযোগ, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এই বিক্ষোভ নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন করেছে এবং সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়েছে।

আরো পড়ুন : মোদির বাসভবনের সামনে থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক

এর আগে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান, বিক্ষোভস্থলে গিয়ে তিনি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছেন। তার দাবি, রাহুল জানিয়েছিলেন—প্রশ্নপত্র ফাঁস ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংসদে আলোচনা হলে তারা কর্মসূচি প্রত্যাহার করবেন। কেন্দ্র সরকার আলোচনায় সম্মতি দেওয়ার পরও রাহুল পরে নতুন একটি দাবি উত্থাপন করেন বলেও অভিযোগ করেন তিনি।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধানও একই ধরনের অভিযোগ তুলে ধরেন। তিনি লেখেন, ‘সরকার যখন পূর্ণাঙ্গ আলোচনায় প্রস্তুতির কথা জানিয়েছে, তখনও কংগ্রেস গণতান্ত্রিক বিতর্কের পরিবর্তে রাজনৈতিক নাটক বেছে নিয়েছে। তাদের লক্ষ্য কখনোই শিক্ষার্থীদের সমস্যার সমাধান ছিল না; বরং রাজনৈতিক শিরোনাম তৈরির জন্য অস্থিরতা সৃষ্টি করা।’

রাহুল গান্ধীকে উদ্দেশ করে ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘রাহুল গান্ধীর কাছে এটি শিক্ষার্থীদের বিষয় নয়। আলোচনার সব পথ খোলা থাকার পরও তিনি ইচ্ছাকৃতভাবে সংঘাতের পরিবেশ তৈরি করতে চাইছেন।’

ধর্মেন্দ্র প্রধান বলেন, নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবং শিক্ষার্থী-যুবকদের উদ্বেগের বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, ‘ভারতের শিক্ষার্থীরা রাজনৈতিক প্রচারের উপকরণ হওয়ার চেয়ে অনেক ভালো কিছু প্রাপ্য। তারা বিশৃঙ্খলার বদলে নিশ্চয়তা, স্লোগানের বদলে কার্যকর সমাধান এবং বিশৃঙ্খলা সৃষ্টির বদলে দায়িত্বশীলতা চায়। শিক্ষার্থীদের আমরা শুধু ক্ষোভ দেখাতে পারি না; তাদের জবাব, সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আর সেটিই করতে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্পের নতুন শুল্কে চাপে ভারতীয় ওষুধশিল্প

ট্রাম্পের নতুন শুল্কে চাপে ভারতীয় ওষুধশিল্প

হাতেনাতে ধরা পড়ল স্ত্রী, উল্টো স্বামীর গালে কষে চড়

হাতেনাতে ধরা পড়ল স্ত্রী, উল্টো স্বামীর গালে কষে চড়

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

শীর্ষে কে, ছিটকে গেল কে?

বিশ্বকাপ শেষে ফিফা র‍্যাঙ্কিং শীর্ষে কে, ছিটকে গেল কে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App