×

ভারত

নিট বাতিলের দাবি থালাপতির, রাজ্যকে পূর্ণ ক্ষমতা দেওয়ার আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০০ পিএম

নিট বাতিলের দাবি থালাপতির, রাজ্যকে পূর্ণ ক্ষমতা দেওয়ার আহ্বান

ছবি : সংগৃহীত

ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যে এবার জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে সরব হয়েছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল টিভিকে। অভিনেতা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দলটি শুধু পরীক্ষায় অনিয়মের বিরোধিতা নয়, পুরো নিট ব্যবস্থাই বাতিল করার দাবি জানিয়েছে। পাশাপাশি চিকিৎসা শিক্ষাসহ শিক্ষা-সংক্রান্ত বিষয়ে রাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে টিভিকে জানায়, দিল্লিতে নিট ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে দলটির ‘অটল ও আপসহীন অবস্থান’ হলো—চিকিৎসা শিক্ষায় ভর্তির জন্য জাতীয় পর্যায়ের এই প্রবেশিকা পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে।

বিরোধী দল ডিএমকের নাম উল্লেখ না করেই টিভিকে অভিযোগ করে, ভোটের জন্য জনগণকে বিভ্রান্ত করতে ‘আমরাই নিট বাতিল করব’- এ ধরনের ভুয়া প্রতিশ্রুতির রাজনীতি তারা কখনো করবে না।

উল্লেখ্য, ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে ডিএমকে ক্ষমতায় এলে নিট বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিল।

আরো পড়ুন : দিল্লিতে ছাত্র বিক্ষোভ: কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দাবি রাহুলের

টিভিকে তাদের বিবৃতিতে শিক্ষা খাতকে ভারতের সংবিধানের সমবর্তী তালিকা থেকে রাজ্য তালিকায় স্থানান্তরের দাবি জানায়। দলটির মতে, এ পদক্ষেপই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে।

বিবৃতিতে আরো বলা হয়, যদি এ বিষয়ে কোনো সাংবিধানিক বা আইনি জটিলতা থাকে, তাহলে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে একটি বিশেষ সমবর্তী তালিকা গঠন করা উচিত। এর মাধ্যমে রাজ্য সরকারগুলোকে চিকিৎসা শিক্ষাসহ শিক্ষা খাতে পূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া সম্ভব হবে।

দলটি জানায়, এটিই তাদের স্থায়ী ও অন্তর্বর্তী—উভয় ধরনের সমাধানের প্রস্তাব এবং দলের বিজয়ী নেতা তথা মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় আগেই এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। একই সঙ্গে টিভিকে অভিযোগ করে, অন্যের পরিশ্রম, চিন্তা ও আন্দোলনের কৃতিত্ব নিজেদের নামে চালিয়ে দেওয়ার ‘অনৈতিক রাজনীতি’ যারা করছেন, তাদের অবিলম্বে দলটিকে লক্ষ্য করে সমালোচনা বন্ধ করা উচিত।

এদিকে বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্ট্যালিন সরকারের সমালোচনা করার পরই টিভিকের এ বিবৃতি আসে। তিনি নিটবিরোধী অবস্থানের জন্য পরিচিত র‌্যাপ শিল্পী ‘থেরুক্কুরাল’ আরিভুর সঙ্গে সরকারের আচরণের সমালোচনা করেছিলেন।

এর আগে পুলিশ আটক করার আগে চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে অবস্থিত তামিলনাড়ু সচিবালয়ের বাইরে সংক্ষিপ্ত সময়ের জন্য নিটবিরোধী স্লোগান দেন আরিভু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App