×

ভারত

নিট ইস্যুতে আলোচনায় রাজি মোদী সরকার, প্রত্যাখ্যান কংগ্রেসের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০১:০১ পিএম

নিট ইস্যুতে আলোচনায় রাজি মোদী সরকার, প্রত্যাখ্যান কংগ্রেসের

ছবি : সংগৃহীত

ভারতে চিকিৎসাবিদ্যা সংক্রান্ত পড়াশোনার জন্য প্রবেশিকা পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে সংসদে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। তবে এখনো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে ভারতের বিরোধী দল কংগ্রেস। সরকারি সূত্রের বরাত দিয়ে বুধবার (২২ জুলাই) এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

এদিন দুপুর ১২টায় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদলের বৈঠকের কথা রয়েছে।

এরই মধ্যে মঙ্গলবার রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং অন্যান্য বিরোধী নেতাকে আটক করার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। আসাম, কেরালা, পশ্চিমবঙ্গ, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, কর্ণাটক, হরিয়ানা, ঝাড়খণ্ডসহ বিভিন্ন রাজ্যে কংগ্রেসের নেতা-কর্মী ও যুব সংগঠনের সদস্যরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার রাহুল গান্ধী, ওয়ানাডের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, দুই মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। সোমবার সিজেপির সংসদ অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর দিল্লি পুলিশের অভিযানের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। পরে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও সেখানে যোগ দেন।

আরো পড়ুন : দিল্লিতে ছাত্র বিক্ষোভ: কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দাবি রাহুলের

প্রায় তিন ঘণ্টা পর পুলিশ বিক্ষোভস্থল থেকে বিরোধী নেতাদের সরিয়ে দেয় এবং রাহুল গান্ধীসহ বেশ কয়েকজনকে আটক করে। কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে কয়েকজন সংসদ সদস্য ও নেতাকে কিংসওয়ে ক্যাম্প থানায় নেওয়া হলেও পরে তাদেরও মুক্তি দেওয়া হয়।

সোনম ওয়াংচুকের সঙ্গে বৈঠক দুই মন্ত্রীর

মঙ্গলবার সন্ধ্যায় অনশনরত পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে মেদান্তা হাসপাতালে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের কিছুক্ষণ পরই তারা ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ করেন।

আন্দোলন আরো জোরদারের হুঁশিয়ারি সিজেপির

সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বুধবার বলেন, আন্দোলনকারীদের দাবি পূরণ না হলে কর্মসূচি আরো তীব্র করা হবে। বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘সরকার যদি দাবি না মানে, তাহলে আরো লাখো মানুষ দিল্লিতে আসবে। এবার আমরা পিছু হটব না, নীরবও থাকব না।’

আলোচনায় রাজি সরকার, পদত্যাগে নয়

সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ দাবির কাছে সরকার নতি স্বীকার করবে না। তাদের দাবি, নিট প্রশ্নপত্র ফাঁসের পেছনের ত্রুটিগুলো ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। পাশাপাশি নিট, সিইউইটি এবং জেইই মেইন-এর ভর্তি কার্যক্রমও প্রায় স্বাভাবিকভাবে এগোচ্ছে।

সরকারি কর্মকর্তারা আরো বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অস্বীকার করা হয়নি এবং দায় এড়ানোরও চেষ্টা করা হয়নি। তবে এ বিষয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনায় সরকার প্রস্তুত থাকলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের কোনো পরিকল্পনা নেই।

অখিলেশ যাদবকে আটকের প্রতিবাদ

মঙ্গলবার সন্ধ্যায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে আটক এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিক্ষোভ করেন দলটির নেতা-কর্মীরা। দলটির বিধায়ক মাতা প্রসাদ পাণ্ডে অভিযোগ করেন, বিজেপি সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না।

তিনি বলেন, ‘ধর্না দেওয়া ও প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। এতে সরকারের অতিরিক্ত হস্তক্ষেপের প্রয়োজন নেই। জনগণের কথা তুলে ধরতে আমরা রাজপথে নামি। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না এবং গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করতে চায়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান কত?

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান কত?

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে রুল জারি

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে রুল জারি

৩৮.৬ শতাংশ বাংলাদেশির স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই

৩৮.৬ শতাংশ বাংলাদেশির স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই

গ্যাসের তীব্র সংকট, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি

গ্যাসের তীব্র সংকট, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App