×

ভারত

দাবি ভারতীয় গণমাধ্যমের

২৩ থেকে ২৫ আগস্ট ভারত সফর করবেন তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:০৫ পিএম

২৩ থেকে ২৫ আগস্ট ভারত সফর করবেন তারেক রহমান

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৩ থেকে ২৫ আগস্ট ভারত সফর করতে পারেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। 

এর আগে শুক্রবারই তার ভারত সফরে যাওয়ার কথা ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। তবে সফরের বিষয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

শুক্রবার দুপুরে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে জানানো হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। ওই বিবৃতিকে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের ইঙ্গিত হিসেবে দেখা হলেও প্রকাশের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সফর নিয়ে কূটনৈতিক বার্তা দিলো ভারত

সাধারণত ভারত সফররত রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ অতিথিদের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয়। এ সময় গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মতো আনুষ্ঠানিকতা থাকে। প্রটোকল অনুযায়ী, এমন আয়োজনের আগে পূর্ণাঙ্গ মহড়াও অনুষ্ঠিত হয়।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে ২৩ থেকে ২৫ আগস্টের সম্ভাব্য সফরের কথা বলা হলেও, এখন পর্যন্ত সফরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হয়নি।

ফলে তারেক রহমানের ভারত সফরের তারিখ, সম্ভাব্য কর্মসূচি এবং সফরটি আদৌ অনুষ্ঠিত হবে কি না এসব বিষয় এখনো অনিশ্চিত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App