×

ভারত

দায়িত্বরত পুলিশকে চড় মারলো নেতার মেয়ে, অতঃপর...

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:৪৩ এএম

দায়িত্বরত পুলিশকে চড় মারলো নেতার মেয়ে, অতঃপর...

ছবি : সংগৃহীত

ভারতের কর্নাটকের মান্ডিয়া জেলার একটি মন্দিরে কর্তব্যরত নারী পুলিশ কর্মকর্তাকে চড় মারার অভিযোগ উঠেছে বিজেপির এক বিধায়কের মেয়ের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, গত ১২ আগস্ট শ্রীরঙ্গপত্তনার আরতি উক্কাড়া মন্দিরে ভীম অমাবস্যা উৎসব চলাকালে এ ঘটনা ঘটে। মন্দিরের গর্ভগৃহে প্রবেশকে কেন্দ্র করে বিজেপি বিধায়ক বি. সুরেশ গৌড়ার মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে দায়িত্বে থাকা পুলিশ সাব-ইন্সপেক্টর সবিতা বি. পাটিলের কথা-কাটাকাটি শুরু হয়।

অভিযোগ, ঐশ্বরিয়া দ্রুত গর্ভগৃহে প্রবেশ করতে চাইলে পুলিশ কর্মকর্তা তাকে বাধা দেন। একপর্যায়ে তাদের মধ্যে তর্কাতর্কি বেড়ে যায়। পরে ঐশ্বরিয়া ওই পুলিশ কর্মকর্তাকে চড় মারেন বলে অভিযোগ করা হয়। পাল্টা পুলিশ কর্মকর্তাকেও হাত তুলতে দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার পর সবিতা বি. পাটিল কায়াথানাহাল্লি থানায় অভিযোগ দায়ের করেন। এতে সরকারি দায়িত্ব পালনে বাধা, গালিগালাজ এবং শারীরিকভাবে হেনস্তার অভিযোগ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশকে ঘিরে যা বলল পাকিস্তান

ঘটনাটি সামনে আসার পর মেয়ের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বিজেপি বিধায়ক বি. সুরেশ গৌড়া। তবে তিনি দাবি করেছেন, ঘটনার আগে ওই নারী পুলিশ কর্মকর্তা তার মেয়েকে গালিগালাজ করেছিলেন।

এদিকে বিধায়কের মেয়ের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে দাবি উঠেছে। তবে সেই অভিযোগ পুলিশ গ্রহণ করেনি বলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে একজন জনপ্রতিনিধির পরিবারের সদস্যের এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ঘটনাটি নিয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেও নজর রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App