×

ভারত

হাসিনা ইস্যুতে টানাপোড়েন সত্ত্বেও ঢাকার সঙ্গে বন্ধুত্ব চায় দিল্লি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

হাসিনা ইস্যুতে টানাপোড়েন সত্ত্বেও ঢাকার সঙ্গে বন্ধুত্ব চায় দিল্লি

ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে মতপার্থক্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর স্থগিত হওয়ার মতো নানা জটিলতা থাকলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে আগ্রহী ভারত। রাজনৈতিক টানাপোড়েনের বাইরে দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখাকেই গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, তারেক রহমান পূর্বনির্ধারিত ভারত সফর স্থগিত করলেও দুই দেশের মধ্যে আলোচনা এখনো অব্যাহত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে দ্বিপক্ষীয় সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সফর স্থগিত রাখা হয়।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, দুই দেশের রাজনীতি নিজস্ব গতিতে চললেও সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সম্প্রতি তিনি ঢাকায় উপদেষ্টা জাহেদ উর রহমান ও পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে বৈঠক করেছেন।

বর্তমান বাংলাদেশ প্রশাসনও ব্যবসা-বাণিজ্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গঙ্গা চুক্তি নবায়ন গুরুত্বপূর্ণ

এদিকে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে অভিন্ন নদীগুলোর পানি বণ্টন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। আগামী ডিসেম্বরেই ১৯৯৬ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ইতোমধ্যে স্পষ্ট করেছে, গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে। ফলে চুক্তিটি নবায়নকে ঘিরে আগামী দিনগুলোতে ঢাকা-দিল্লি আলোচনায় নতুন করে গুরুত্ব পেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিন্নাহর ছবি ভাঙচুর করা ব্যক্তি ঢাবির উর্দুর শিক্ষার্থী

জিন্নাহর ছবি ভাঙচুর করা ব্যক্তি ঢাবির উর্দুর শিক্ষার্থী

ফেসবুকে মৃত্যুর তারিখ লিখে ‘ছাদ থেকে লাফ’, অতঃপর..

ফেসবুকে মৃত্যুর তারিখ লিখে ‘ছাদ থেকে লাফ’, অতঃপর..

স্কুলে ভর্তি পরীক্ষার নতুন নিয়ম নিয়ে যা জানাল মাউশি

স্কুলে ভর্তি পরীক্ষার নতুন নিয়ম নিয়ে যা জানাল মাউশি

হাসিনা ইস্যুতে টানাপোড়েন সত্ত্বেও ঢাকার সঙ্গে বন্ধুত্ব চায় দিল্লি

হাসিনা ইস্যুতে টানাপোড়েন সত্ত্বেও ঢাকার সঙ্গে বন্ধুত্ব চায় দিল্লি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App