×

আন্তর্জাতিক

আফগানিস্তানে সিরিজ বোমা হামলা, নিহত ১৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২২, ০৫:১২ পিএম

আফগানিস্তানে সিরিজ বোমা হামলা, নিহত ১৬

আফগানিস্তানের বালখ বালখ প্রদেশ ও রাজধানী কাবুলে সিরিজ বোমা হামলায় বুধবার ১৬ জন নিহত হন। ফাইল ছবি

আফগানিস্তানের বালখ প্রদেশ ও রাজধানী কাবুলে সিরিজ বোমা হামলায় বুধবার ১৬ জন নিহত হয়েছেন। একই দিন বালখ ও কাবুলে চারটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নাইজেরিয়ার সম্প্রচার মাধ্যম টিভি-৩৬০ এর খবরে বলা হয়, বুধবার বালখ প্রদেশের প্রধান শহর মাজার ই শরিফে তিনটি মিনিবাসে বোমা বিস্ফোরণ ঘটে। এতে ১০ জন নিহত হন এবং আহত হন আরও ১৫ জন। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন বলে প্রাদেশিক পুলিশ ও স্বাস্থ্যসেবা কর্মকর্তারা জানিয়েছেন।

মাজার ই শরিফের প্রাদেশিক পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি বলেন, শহরের বিভিন্ন সড়কে তিনটি মিনিবাসে বোমা রাখা হয়েছিল। এদিকে, একই দিন কাবুলের একটি মসজিদে বোমা হামলায় দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তবে ইমার্জেন্সি হাসপাতাল এক টুইটে জানিয়েছে, মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন এবং আহত হয়েছেন আরও ২২ জন।

আফগানিস্তানে সিরিজ বোমা হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে তালেবান কর্তৃপক্ষ মনে করছে, এ হামলা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসের (আইএস) খোরাসান শাখার ইসলামিক স্টেটস- খোরাসানের (আইএস- কে) যোগসাজশ থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

বিনিয়োগে অনাস্থা, পুঁজি বিদেশে: নর্থ সাউথের সেমিনারে নানা প্রশ্ন

বিনিয়োগে অনাস্থা, পুঁজি বিদেশে: নর্থ সাউথের সেমিনারে নানা প্রশ্ন

জিয়াউলের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি

শতাধিক গুম-খুনের মামলা জিয়াউলের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি

এবার ভারতেই ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি

এবার ভারতেই ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App