×

আন্তর্জাতিক

ছাপা কাগজে খাবার পরিবেশন শাস্তিযোগ্য অপরাধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:০২ এএম

ছাপা কাগজে খাবার পরিবেশন শাস্তিযোগ্য অপরাধ

ফাইল ছবি

হোটেল-রেস্তোরাঁ ও পথ খাবারে ছাপা কাগজ এর মাধ্যমে ঝালমুড়ি, ফুচকা,রোল, সিঙ্গারা, জিলাপি, পরোটা ইত্যাদি পরিবেশন করা নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘খবরের কাগজ/ছাপা কাগজ/লিখিত কাগজে ব্যবহৃত কালিতে ক্ষতিকর রং, পিগমেন্ট ও প্রিজারভেটিভস থাকে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়া পুরনো কাগজে রোগসৃষ্টিকারী অণুজীবও থাকে। খবরের কাগজের ঠোঙায় বা উক্ত কাগজে মোড়ানো খাদ্য নিয়মিত খেলে, মানদেহে ক্যান্সার, হৃদরোগ ও কিডনিসহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।’

বিজ্ঞপ্তিতে হোটেল-রেস্তরাঁ ও পথ খাবারের দোকানদেরকে খাদ্য স্পর্শক প্রবিধানমালা, ২০১৯ অনুসরণ করে ফুডগ্রেড পাত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App