×

আন্তর্জাতিক

পাপুয়া নিউ গিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৫ এএম

পাপুয়া নিউ গিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

ছবি: এনডিটিভি

৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাপুয়া নিউ গিনিতে। স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) এ কম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস।

পাপুয়া নিউ গিনি ওশেনিয়ার একটি দেশ। প্রশান্ত মহাসাগরের মধ্যভাগ ও দক্ষিণাংশের দ্বীপসমূহকে একত্রে ওশেনিয়া বলা হয়। খবর এনডিটিভির।

জানা গেছে, ভূমকম্পনটি  পাপুয়া নিউ গিনির কান্দ্রিয়ান অঞ্চলে আঘাত হানে। উৎপত্তিস্থলে এটির গভীরতা ছিল ৩৮ দশমিক ২ কিলোমিটার।

তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

একই দিনে জাপানের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় শনিবার রাত ১০টা ২৭ মিনিটে হোক্কাইডোতে প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

কম্পনে দেশটির উপকূলীয় শহর কুশিরো ও নেমুরোকে কেঁপে উঠে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। বড় কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App