×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে চকলেট কারখানায় বিস্ফোরণ, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০৪:৩০ পিএম

যুক্তরাষ্ট্রে চকলেট কারখানায় বিস্ফোরণ, নিহত ২

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভেইনিয়ার একটি চকলেট কারখানায় বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ মার্চ) অঙ্গরাজ্যটির ওয়েস্ট রিডিংয়ের এই ঘটনায় আরো নয়জন নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিস্ফোরণের মুহূর্তে ধারণ করা ভিডিওতে আকাশের দিকে অগ্নিশিখা, ধোঁয়া, ধূলা ও আবর্জনা ছিটকে উঠতে দেখা গেছে। খবর রয়টার্সের।

ওয়েস্ট রিডিংয়ের পুলিশ প্রধান ওয়েন হোল্ডেন এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, ঘটনাস্থলে এখনো উদ্ধার তৎপরতা চলছে। স্থানীয় গণমাধ্যমে প্রদর্শিত ফুটেজে রাস্তায় আবর্জনার স্তূপ ও বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরও আগুন জ্বলতে দেখা গেছে।

আরএম পামার কোম্পানির কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। কোম্পানিটির ওয়েবসাইটে বলা হয়েছে, তারা ১৯৪৮ সাল থেকে ক্যান্ডি তৈরি করে আসছে এবং তাদের কর্মী সংখ্যা ৮৫০ জন।

পুলিশ কর্মকর্তা হোল্ডেন জানিয়েছেন, বিস্ফোরণে পামার কোম্পানির দুই নম্বর ভবন ধ্বংস হয়ে গেছে। আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজন নিহত ও নয়জন আহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

ওয়েস্ট রিডিংয়ের অবস্থান ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App