×

আন্তর্জাতিক

পাপুয়া নিউ গিনিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৮:৫৩ এএম

পাপুয়া নিউ গিনিতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার (৩ এপ্রিল) ভোরে আঘাত আনা ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭ দশমিক ২।

তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, এ কম্পনের মূল কেন্দ্র ছিল ইস্ট সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াকের ৯৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চামব্রি হ্রদে এবং ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, নিউ গায়েনায় ৭ মাত্রার ভূমিকম্প সংগঠিত হয়েছে। স্থানীয় সময় ভোর ৩টা ৪মিনিটে ভূপৃষ্ঠের প্রায় ৬২ কিলোমিটার নিচে ভূমিকম্পটি আঘাত হানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App