×

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার হামলা, শিশুসহ নিহত ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১০:২২ এএম

ইউক্রেনে রাশিয়ার হামলা, শিশুসহ নিহত ৭

ছবি: বিবিসি

ইউক্রেনে রাশিয়ার হামলায় এক শিশুসহ ৭ জন নিহত হবার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় রবিবার (১৩ আগস্ট) ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রুশ গোলাবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির।

জানা যায়, নিহতদের মধ্যে মাত্র ২২ দিন বয়সী এক শিশুও রয়েছে। এছাড়া ওই একই হামলায় প্রাণ হারিয়েছে তার ১২ বছর বয়সী ভাই ও তাদের বাবা-মা। হামলায় আহত হয়েছেন আরও ২০ জন।

এই ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো বলেন, খেরসনের শায়রোকা বলকা গ্রামে তাদের পারিবারিক বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে।

এছাড়া ওই হামলায় নিহতদের মধ্যে ওই গ্রামের আরও একজন বাসিন্দা এবং পার্শ্ববর্তী স্তানিস্লাভের দুই ব্যক্তিও রয়েছেন জানিয়ে ক্লাইমেনকো বলেন, সন্ত্রাসীদের থামাতে হবে। তাদের অবশ্যই বলপ্রয়োগ করে থামাতে হবে। তারা আর কিছু বোঝে না।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী পরে শায়রোকা বালকা গ্রামে চালানো রুশ ওই হামলার কিছুক্ষণ পরের ছবি শেয়ার করেন। ওই ছবিতে হামলার শিকার ভবন থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। রাশিয়ার এই গোলাবর্ষণে আরও ১৩ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।

এদিকে খেরসনের শায়রোকা বলকা গ্রামে ‘নৃশংস’ হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতির উদ্দেশে দেয়া নিজের প্রতিদিনের ভাষণে তিনি বলেন, পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একটি শিশুকন্যা রয়েছে, যার বয়স মাত্র ২২ দিন। তার ভাই, মাত্র ১২ বছর বয়সী। মা ওলেসিয়াও মারা গেছে... তিনি মাত্র ৩৯ বছর বয়সী। শুধুমাত্র খেরসনে রাশিয়ান গোলাবর্ষণের ১৭ টি ঘটনা রিপোর্ট করা হয়েছে এবং এর বাইরেও অনেক এলাকায় গোলাবর্ষণ হয়েছে।

এসময় রাশিয়াকে তার সব অপরাধের জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App