×

আন্তর্জাতিক

৪৩ বছর বয়সে চিরবিদায় নেলসন ম্যান্ডেলার নাতনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:০২ এএম

৪৩ বছর বয়সে চিরবিদায় নেলসন ম্যান্ডেলার নাতনি

জোলেকা ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতনি জোলেকা ম্যান্ডেলা আর নেই। ৪৩ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন তিনি।

একজন মুখপাত্র জানিয়েছেন, বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের পরিবেষ্টিত হয়ে সোমবার সন্ধ্যায় তিনি মারা যান। খবর বিবিসির।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ এ গণমাধ্যমটি।

জোলেকা ম্যান্ডেলা তার ক্যান্সারের চিকিৎসার বিশদ বিবরণের জন্য সুপরিচিত হয়েছিলেন। তিনি তার মাদকাসক্তির অতীত ইতিহাস সম্পর্কেও খোলামেলা কথা বলতেন।

নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন বলেছে, জোলেকার কাজ ছিল অনুপ্রেরণামূলক।

ফাউন্ডেশনটি বলেছে, তিনি ‘ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে সচেতনতা’ তৈরি করেছিলেন এবং সেই সঙ্গে ‘রোগটি নিয়ে নানা কুসংস্কার ও নেতিবাচক বিশ্বাসও ভেঙ্গে ফেলেছেন’।

জোলেকা ম্যান্ডেলা বিষণ্ণতা নিয়ে তার সংগ্রাম এবং শৈশবে যৌন নিপীড়নের শিকার হওয়ার বিষয়টি নিয়েও অকপটে কথা বলতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুপার এল নিনোর তাণ্ডবে ভারতেই ৫৫ হাজার প্রাণহানির শঙ্কা

সুপার এল নিনোর তাণ্ডবে ভারতেই ৫৫ হাজার প্রাণহানির শঙ্কা

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের চলাচল বন্ধ

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের চলাচল বন্ধ

পুলিশকে মানুষের হৃদয় জয় করতে হবে

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে মানুষের হৃদয় জয় করতে হবে

ঘটনার দিন জুনিয়র বন্ধুর সঙ্গে বাইরে গিয়েছিলেন তাহসিফ: পুলিশ

ঘটনার দিন জুনিয়র বন্ধুর সঙ্গে বাইরে গিয়েছিলেন তাহসিফ: পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App