×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনায় নিহত ২৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০১৮, ১০:৪৪ এএম

ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনায় নিহত ২৯
ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিশুও আছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় বহু যাত্রী নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফেরিটিতে ছিদ্র থাকার কারণেই এটি পানিতে ডুবে গেছে। ইন্দোনেশিয়ার পরিবহন সংস্থা জানিয়েছে, উপকূল থেকে ফেরিটি ৩শ মিটার পাড়ি দিয়েছিল। এখন পর্যন্ত ২৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৪ জনকে। নিখোঁজ রয়েছে ৪১ জন। ফেরিটিতে মোট ১৩৯ জন যাত্রী এবং ৪৮টি যানবাহন ছিল। ভয়াবহ এই ফেরি দুর্ঘটনা এমন দিনে ঘটেছে যখন দেশটির কর্তৃপক্ষ আরও একটি ফেরি দুর্ঘটনার উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে। ওই ফেরি দুর্ঘটনায় ১৬০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। মাত্র দু’সপ্তাহ আগে সুমাত্রায় একটি জনপ্রিয় পর্যটন লেকে ওই ফেরিটি দুর্ঘটনা কবলিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App