×

আন্তর্জাতিক

চাঁদ দেখার বিষয়ে যে বার্তা দিল সৌদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ১০:০২ এএম

চাঁদ দেখার বিষয়ে যে বার্তা দিল সৌদি

ছবি: সংগৃহীত

বিদায় নিচ্ছে মহিমান্বিত মাস রমজান। দরজায় কড়া নাড়ছে শাওয়াল মাস। হাতছানি দিচ্ছে দীর্ঘ এক মাসের রোজার পর চরম আনন্দের মুহূর্ত ঈদুল ফিতর। ঈদের দিন নির্ধারণে নাগরিকদের প্রতি নির্দেশনা দিয়েছে সৌদি আরব।

ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট সবার প্রতি চাঁদ দেখার নির্দেশনা দিয়েছেন। সোমবার নাগরিকদের ঈদ ও শাওয়াল মাস শুরুর চাঁদ দেখতে বলা হয়েছে। আরব নিউজের এক প্রতিবেদেনেও এ তথ্য জানানো হয়েছে।

সোমবার সৌদি আরবে ২৯ রমজান হবে। ফলে ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে পরের দিন মঙ্গলবার ঈদুল ফিতর হবে। তবে যদি চাঁদ দেখা না যায় তাহলে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। এ ছাড়া বুধবার ঈদুল ফিতর পালিত হবে।

আরবি ক্যালেন্ডারের নবম মাস হলো রমজান। আরবি তথা হিজরি ক্যালেন্ডারে মাসগুলো কেবল ২৯ ‍ও ৩০ দিনে হয়ে থাকে। আর এ বিষয়টি নির্ধারিত হয় চাঁদ দেখার ওপর।

সংবাদমাধ্যমের তথ্যমতে, গত বছর সৌদিতে রমজান মাস হয়েছিল ২৯ দিনে। তবে বিশ্বের অন্যান্য দেশে সে বছর রমজান মাস ৩০ দিনে হয়েছিল। রাসুল (সা.)-এর হাদিস অনুসারে চাঁদ দেখে রোজা রাখেন মুসলিমরা। এমনকি চাঁদ দেখার মাধ্যমে তারা রোজা শেষও করেন ।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, এ বছর বাংলাদেশে রোজা ৩০টি হতে পারে। অন্যদিকে প্রতিবেশী দেশ পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এবার তাদের দেশে রোজা ২৯টি হতে পারে। কারণ ৯ এপ্রিল রাতেই দেশটির আকাশে চাঁদ দেখা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

সারজিস আলম শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App